Ticker

6/recent/ticker-posts

Advertisement

Responsive Advertisement

মেয়েদের মন পেতে কিছু টিপছ

যদিও একেকজন মেয়ের পছন্দ একেক রকম হয়, তারপরও কিছু জিনিস আছে যা সবার ক্ষেত্রেই এক। তাই একটি মেয়ের মনের সন্ধান তখনই পাওয়া যাবে যখন আপনি জানবেন যে তার মন ঠিক কি চায়।

তার প্রতি সৎ থাকুন, তবে অযথা সততা দেখানোর প্রয়োজন নেই
মেয়েরা এমন ছেলেদের পছন্দ করে যারা তাদের প্রতি সৎ থাকে। কিন্তু তার মানে এই না যে, কোনদিন যদি তাকে দেখতে তেমন ভাল না লাগে, আপনি সেটাও তাকে বলবেন এই ভেবে যে আপনি তো সত্যি কথাই বলছেন। মনে রাখতে হবে, সব দিন কিন্তু সবার একরকম যায় না।

জানতে চেষ্টা করুন কি তাকে খুশি করে; প্রয়োজনে জিজ্ঞেস করুন
একটা সুন্দর সম্পর্কে পারস্পরিক বোঝাপরা থাকাটা খুবই জরুরী। এর জন্য একে অপরের সাথে নিজেদের পছন্দ অপছন্দগুলি ভাগ করে নিতে হয়। তাই চেষ্টা করুন তার ভাললাগা গুলো জানার; প্রয়োজনে তাকে সরাসরি জিজ্ঞেস করুন।

তার না বলা কথাগুলো বোঝাত চেষ্টা করুন
মেয়েরা সবসময় তাদের সব কথা অথবা অনুভূতি ভাষায় প্রকাশ করে না। তাই মাঝে মাঝে আপনাকে তার আচরণ দেখেই বুঝে নিতে হবে যে সে আসলে কিশে খুশি বা অখুশি হয়। তার মনের আনন্দ তার চোখের মাঝেই খুজে পাবেন।

সে যখন কথা বলে সেটা অবহেলা না করে মন দিয়ে শুনুন
মেয়েরা অনেক আবেগী হয়। তাই তারা যখন আপনার সাথে তাদের কোন সমস্যা বা কোন ভাল লাগা নিয়ে কথা বলছে, সেটা মন দিয়ে শুনুন। হতে পারে আপনার কাছে কথাগুলি একেবারেই অমূলক এবং অপ্রয়োজনীও কথা। কিন্তু তবু শুনুন। কারণ এটা তার কাছে গুরুত্বপূর্ণ।

ভরসা হয়ে পাশে থাকুন
মেয়েরা এমন ছেলেদের তাদের জীবনে চায়, যারা শুধু ভালো সময় এই না, খারাপ সময় এও সাহস হয়ে, ভরসা হয়ে৪ তাদের পাশে থাকে। এর মানে এই না যে তাকে খুবই শক্তিশালী হতে হবে।শারিরীক শক্তির চেয়ে মানসিক ভাবে ভরসা দেয়াটা বেশি গুরুত্বপূর্ণ।

Post a Comment

0 Comments